News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:আজ সন্ধ্যায় সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi:আজ সন্ধ্যায় সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানী দিল্লিতে নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঔপনিবেশিক ভারতের ব্রিটিশ রাজশক্তির বৈভবের ছায়া কাটিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। তারই অঙ্গ হিসেবে রাজপথের নাম বদল করে কর্তব্যপথ করা হয়েছে। ভারত-শাসনের ভরকেন্দ্র এই জায়গায় একইসঙ্গে সংসদ ভবন, সব মন্ত্রকের কেন্দ্রীয় সচিবালয় ও রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত আসার ৩ কিমি দীর্ঘ কর্তব্যপথ তৈরির কাজ শুরু হয় ২০২০ সালে।

২০২০ সালে নতুন সংসদ ভবনে টাটা প্রজেক্টসকে নির্মাণ কাজের ভার দেওয়া হয়। কাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। সরকারের পরিকল্পনা আছে এবছরের শীতকালীন অধিবেশন এই নয়া সংসদ ভবনে করার। ভবনের ৭০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। নভেম্বরের মধ্যে কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে। থাকবে উপ রাষ্ট্রপতির বাসভবনও। নর্থ ব্লক ও রাষ্ট্রপতি ভবনের গা ঘেঁষে ১৫ একর জমির উপর গড়ে উঠছে। এ বছরের জানুয়ারিতে কাজ শুরু হয়েছে। আগামী বছরের গোড়াতেই কাজ শেষ হবে। বর্তমানে উপ রাষ্ট্রপতির বাসভবনের কাজ ২৪ শতাংশ হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top