News Flash

  • Home
  • দেশ
  • Death:বিএসএফের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ দিনাজপুরে নিহত ১ বাংলাদেশি পাচারকারী
Image

Death:বিএসএফের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ দিনাজপুরে নিহত ১ বাংলাদেশি পাচারকারী

দক্ষিণ দিনাজপুর, ৮ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার বেশি রাতে হরিহরপুরে বিএসএফের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক বাংলাদেশি নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ তুলে বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বিএসএফ সূত্রে খবর, আনুমানিক রাত ১২ট নাগাদ ১০-১২ জন পাচারকারির একটি দল বাংলাদেশ থেকে হরিহরপুর ফাঁড়ির দিকে আসছিল। তখনই তাদের তাড়া করে বিএসএফ। দলের অধিকাংশ লোকজন বাংলাদেশের দিকে চলে গেলেও একজন বিএসএফ জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিএসএফ জওয়ানের হাতিয়ার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই বাংলাদেশি। সেইসময় সংঘর্ষে নিহত হয় ওই বাংলাদেশি।পাচারকারী যুবকের মৃত্যুর পর মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, আনুমানিক ১০ থেকে ১২ কেজি কচ্ছপের চামড়া, একটি তারকাটার যন্ত্র, হাঁসুয়া সহ ৩টি লাঠি।পাচারকারীর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া সামগ্রী পুলিসকে হস্তান্তর করা হয়।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top