News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রঙিয়ায় উদ্ধার বহু বুনো জীবজন্তু, ধৃত সেনাবাহিনীর স্টিকার সাঁটা বিলাসী দুই গাড়ি সহ দুই পাচারকারী
Image

রঙিয়ায় উদ্ধার বহু বুনো জীবজন্তু, ধৃত সেনাবাহিনীর স্টিকার সাঁটা বিলাসী দুই গাড়ি সহ দুই পাচারকারী

রঙিয়া (অসম), ৮ সেপ্টেম্বর (হি.স.) : অসম-মিজোরাম সীমান্ত থেকে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পথে রঙিয়া পুলিশ আজ বৃহস্পতিবার ভোরের দিকে ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ১৯টি বানর, ২-টি কাঙ্গারু, তিনটি বড় কচ্ছপ, ১৫টি ছোট কচ্ছপ এবং দুটি বুনো পাখি বাজেয়াপ্ত করেছে৷ বন্য জীবজন্তু, পাখি ও কচ্ছপ পরিবাহী ডিএল ৮ সিএকিউ ৯৮৭৬ এবং ডিএল ১০ সিএইচ ৭৯২৪ নম্বরের বিলাসী গাড়ি দুটির সঙ্গে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। প্রাণীসম্পদ পাচারে ব্যবহৃত টয়োটা কোম্পানির একটি ফরচুনার এবং একটি ইনোভা গাড়িতে সেনাবাহিনীর স্টিকার সাঁটা ছিল৷

রঙিয়া থানার ওসি জানান, বাজেয়াপ্তকৃত জীবজন্তুতে মিনি চিড়িয়াখানায় পরিণত হয়েছে থানা। কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়া পুলিশ প্রাণীসম্পদ চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতিমধ্যে সাফল্য লাভ করেছে।

তিনি জানান, বাজেয়াপ্তকৃত বানর, কাঙ্গারু, শিম্পাঞ্জি, লাজুক বানর, কচ্ছপগুলিকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এগুলিকে বন দফতরে সমঝে দেওয়া হবে। এছাড়া ধৃত বনজ সম্পদ চোরাকাবারি দুজনকে জেরা করা হচ্ছে বলে জানান থানার ওসি।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top