News Flash

  • Home
  • বিদেশ
  • লিজ ট্রাস দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ বরিস মন্ত্রিসভার দুই মন্ত্রীর
Image

লিজ ট্রাস দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ বরিস মন্ত্রিসভার দুই মন্ত্রীর

লন্ডন, ৬ সেপ্টেম্বর (হি.স.) : ইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস দায়িত্ব নেওয়ার আগেই বরিস জনসন মন্ত্রিসভার দুই সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস পদত্যাগ করেছেন। মঙ্গলবার এ খবর জানা গেছে ।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি প্যাটেল নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়ও না থাকার কথাও জানিয়ে দিয়েছেন। আর নাদিনে ডরিস জানিয়েছেন তিনি লেখালেখিতে মনোযোগী হবেন এখন। প্রীতি প্যাটেল এক টুইটার বার্তায় জানান, তিনি ব্যাকবেঞ্চে থেকে দেশ ও উইথাম নির্বাচনী এলাকায় জনসেবা চালিয়ে যাবেন।
বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা চিঠিতে তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্ব গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্রসচিব নিয়োগ করা হলে আমি সরে যাব।
প্রীতি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আমি সম্মানিত। দেশকে রক্ষা করা এবং অভিবাসনব্যবস্থার সংস্কারের কাজ করে আমি গর্বিত। লিজ ট্রাসকে পূর্ণ সমর্থন করি আমি। লিজ ট্রাসকে আমার শুভেচ্ছা। প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে লিজ ট্রাস

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top