News Flash

  • Home
  • খেলা
  • Teachers’ Day:ক্রীড়া আঙ্গিনায় প্রগতি প্লে সেন্টারেও শিক্ষক দিবস পালিত
Image

Teachers’ Day:ক্রীড়া আঙ্গিনায় প্রগতি প্লে সেন্টারেও শিক্ষক দিবস পালিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। প্রতি বছরের ন্যায় এবছরও প্রগতি প্লে সেন্টারে পালিত হলো শিক্ষক দিবস। সেন্টারের খুদে খেলোয়াড় সহ  অভিভাবকরা করলেন দারুন এক আয়োজন। ছোট্ট পরিসরে হলে ও বৃষ্টির ঘনঘটার মধ্যেই পালিত হলো দিনটি। এই সেন্টারের কোচ নয়ন মনি দেববর্মা। কোচ স্যারকে প্রতেকেই অভিবাদন জানালেন। কেক কেটে মুহূর্তটি আনন্দঘন করে তুললেন সেন্টারের খুদেরা। মহতী এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিভাবকরা ও। সেই ১৯৯৯ সাল। তখন থেকে প্রগতি প্লে সেন্টারের কোচের দায়িত্ব নিয়েছিলেন নয়ন মনি দেববর্মা। দায়িত্ব নেবার পর থেকে প্রতিনিয়ত তার মনোনিবেশ এই সেন্টারকে ঘিরেই। কোচ নয়ন মনি দেববর্মার সেন্টারের প্রতি কতটা হৃদ্যতা রয়েছে তা তুলে ধরলেন এই সেন্টারেরই একজন অভিভাবক।  একে একে খুদে ক্রিকেটাররা কেউ কলম কেউ ফুলের তোড়া কেউ আবার স্যারকে প্রণাম করে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন। কোচ নয়ন মনি দেববর্মা ও খুবই খুশি হলেন ক্রিকেটার তথা অভিভাবকদের এহেন আবেগ দেখে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top