ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। প্রতি বছরের ন্যায় এবছরও প্রগতি প্লে সেন্টারে পালিত হলো শিক্ষক দিবস। সেন্টারের খুদে খেলোয়াড় সহ অভিভাবকরা করলেন দারুন এক আয়োজন। ছোট্ট পরিসরে হলে ও বৃষ্টির ঘনঘটার মধ্যেই পালিত হলো দিনটি। এই সেন্টারের কোচ নয়ন মনি দেববর্মা। কোচ স্যারকে প্রতেকেই অভিবাদন জানালেন। কেক কেটে মুহূর্তটি আনন্দঘন করে তুললেন সেন্টারের খুদেরা। মহতী এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিভাবকরা ও। সেই ১৯৯৯ সাল। তখন থেকে প্রগতি প্লে সেন্টারের কোচের দায়িত্ব নিয়েছিলেন নয়ন মনি দেববর্মা। দায়িত্ব নেবার পর থেকে প্রতিনিয়ত তার মনোনিবেশ এই সেন্টারকে ঘিরেই। কোচ নয়ন মনি দেববর্মার সেন্টারের প্রতি কতটা হৃদ্যতা রয়েছে তা তুলে ধরলেন এই সেন্টারেরই একজন অভিভাবক। একে একে খুদে ক্রিকেটাররা কেউ কলম কেউ ফুলের তোড়া কেউ আবার স্যারকে প্রণাম করে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন। কোচ নয়ন মনি দেববর্মা ও খুবই খুশি হলেন ক্রিকেটার তথা অভিভাবকদের এহেন আবেগ দেখে।

Teachers’ Day:ক্রীড়া আঙ্গিনায় প্রগতি প্লে সেন্টারেও শিক্ষক দিবস পালিত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















