News Flash

  • Home
  • দিনের খবর
  • Lucknow :লখনউ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার লেভানা হোটেলের মালিক
Image

Lucknow :লখনউ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার লেভানা হোটেলের মালিক

লখনউ, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : সোমবার সকালে লখনউয়ের লেভানা হোটেলে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই মেয়ে ও দুই যুবক রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। আগুন নেভানোর জন্য এনডিআরএফ, ফায়ার ব্রিগেড মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভাগীয় কমিশনার রোশন জ্যাকব এবং পুলিশ কমিশনার এস বি শিরদকারকে ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে হোটেল মালিক দুই ভাইকে আটক করেছে। ম্যানেজারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হজরতগঞ্জের লেভানা হোটেলে অগ্নিকাণ্ডের আট ঘণ্টার বেশি সময় পার হয়েছে। তারপরও আগুন নিভেনি। দমকল বিভাগ এবং এনডিআরএফের যৌথ টিমের উদ্ধার অভিযান এখনও চলছে। এই অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে গণেশগঞ্জের সরাই ফাটকের বাসিন্দা গুরনূর আনন্দ এবং তাঁর বাগদত্তা সাহিবা কৌর। দুজনে একসঙ্গে একই হোটেলে থাকতেন। তৃতীয় তলার গ্যালারিতে তাদের মরদেহ পাওয়া যায়। এছাড়া ইন্দিরানগরের বাসিন্দা আমান গাজি ওরফে ববি ও শ্রীভিকা সিং ওরফে চিয়া রয়েছে, যাদের মৃতদেহ তৃতীয় তলের ঘর থেকে বের করা হয়েছে। দমকলের কর্মী, হোটেলের কর্মীসহ এক ডজনেরও বেশি মানুষ সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top