News Flash

  • Home
  • দিনের খবর
  • Madan Mitra:দিলীপ ঘোষকে ‘পাগল’বলে বিজেপি নেতাদের পিঠে তাল পড়ার হুঁশিয়ারি মদন মিত্রর
Image

Madan Mitra:দিলীপ ঘোষকে ‘পাগল’বলে বিজেপি নেতাদের পিঠে তাল পড়ার হুঁশিয়ারি মদন মিত্রর

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে সরাসরি ‘পাগল’বলে আক্রমণ করে বিজেপি নেতাদের পিঠে তাল পড়ার হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

তাঁর কথায়, “বিজেপিতে একটা পাগল আছে, পাগলা মানে দিলীপ। দিলীপ ঘোষ বলেছেন পঞ্চায়েত ভোটের আগেই নাকি তৃণমূলের সরকার পড়ে যাবে। সৌগত রায়ের সঙ্গে একমত, আপনাদের মারতে বলছি না। তবে সবে জন্মাষ্টমী গিয়েছে। এখনও বহু তাল গাছে রয়েছে। কখন যে দিলীপ ঘোষদের মতো এই উলটো পালটা কথায় আর একটু ঝড় হলে, এই তালগুলো বিজেপির পিঠে পড়বে, সেটা তিন তাল না এক তাল না সোমে, তাল না বেতাল সেটা আমি জানি না। আমরা নিশ্চয়ই মারব না। তবে তাল পড়বেই। কারণ তাল পেকে গিয়েছে এবং জন্মাষ্টমীতে সব তাল খরচ হয়নি।”

সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার কোনও ইস্যুতে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছে। তা সত্ত্বেও বারবারই মদন মিত্রের কথায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সৌগত রায়কে সমর্থন করে কামারহাটির তৃণমূল বিধায়কের ‘তাল পড়া’র মন্তব্যে উঠেছে সমালোচনার ঝড়।

উল্লেখ্য, শুক্রবার দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত রায় । ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা দুর্নীতির রানি এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মাথার ঠিক থাকে না। কী করবে বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলকে বলে যাচ্ছি এই দু’টি কথা ভুলেও বলবেন না।” সৌগতর হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতে মদন মিত্রের বেলাগাম মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top