News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিটফান্ড কাণ্ডে ধৃত রাজুকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের
Image

চিটফান্ড কাণ্ডে ধৃত রাজুকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

কলকাতা, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা প্রতারণার দায়ে শুক্রবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। শনিবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে রাজুকে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, ২০১৪ সালে কুলটি থানায় এক মহিলা আর্থিক তছরুপের অভিযোগ করেছিলেন। এরপর সেই মামলার তদন্ত ভার নেয় সিআইডি। তবে পরে ২০১৮ সালে এই মামলার তদন্ত ভার নেয় সিবিআই। ২০২১ সালের ডিসেম্বর মাসে বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে এই মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে প্ৰণব জামিনে মুক্ত রয়েছে।
এবার সেই মামলায় হালিশহরের পুরসভার চেয়ারম্যান রাজুকে গ্রেফতার করে সিবিআই। পাশাপাশি তদন্ত আরও বিশদে জানতে সিবিআই রাজু সাহানিকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top