News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইএনএস বিক্রান্ত হল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রথম ধাপ: রাজনাথ সিং
Image

আইএনএস বিক্রান্ত হল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রথম ধাপ: রাজনাথ সিং

বারাণসী, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : ভারতীয় নৌবাহিনীতে বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’কে অন্তর্ভুক্ত করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান শক্তি দেখানোর প্রথম পদক্ষেপ বলে মনে করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে তাঁর দুদিনের সফরের দ্বিতীয় দিনে তিনি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন। এর আগে, তিনি সাংবাদিকদের বলেন, ভারত বিশ্বের সপ্তম দেশ হয়েছে যে দেশীয় প্রযুক্তিতে এত বিশাল বিমানবাহী রণতরী তৈরি করেছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী দেশ হিসেবে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রথম ধাপ। তিনি বলেন, ভারত শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, অন্য সব ক্ষেত্রেও স্বনির্ভর হয়ে উঠছে।
প্রসঙ্গত, শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইএনএস বিক্রান্তকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। আইএনএস বিক্রান্ত, সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে নির্মিত, কোচিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে। এর আগে তিনি সংকটমোচন মন্দিরে দর্শন ও পূজা করেন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top