News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্রিজের নীচ থেকে তোলা হচ্ছে ট্রাক ট্রাক বালি, সাংসদকে বিপদের কথা জানাল রেল
Image

ব্রিজের নীচ থেকে তোলা হচ্ছে ট্রাক ট্রাক বালি, সাংসদকে বিপদের কথা জানাল রেল

উত্তর ২৪ পরগণা, ৩১ আগস্ট (হি. স.) : রেল ব্রিজের একেবারে কাছেই অবৈধভাবে চলছে বালি তোলার কাজ। বিপদের আশঙ্কা প্রকাশ করে সাংসদ অর্জুন সিং-এর কাছে অভিযোগ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার তিনি জানান, বিষয়টি নিয়ে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাতের অন্ধকারে বালি গঙ্গার পাড়ের বালি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতের অন্ধকারে বালি তুলে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী অবৈধ বালি পাচার বন্ধ করে দিয়েছেন, তারপরও কারা এই কাজ করছে? তা খতিয়ে দেখবেন তিনি।
এ ভাবে বালি তোলার ফলে ঈশ্বর গুপ্ত সেতু এবং জুবিলি ব্রিজের ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা। অভিযোগ, নৈহাটি-চুঁচুড়া জুবিলি ব্রিজের কাছেই নদীর ধার দিয়ে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এই কাজ চললেও কারও কোনও হেলদোল নেই বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। এক বাসিন্দা জানান, দিনের বেলার থেকে বেশি বালি চুরি চলছে রাতেই। জুবিলি ব্রিজের কাছে গেলে দেখা যাবে, সেতু থেকে মাত্র ২০ মিটারের মধ্যেই নৌকার মধ্যে বড় বড় পাম্প লাগানো রয়েছে। স্যাক্সন পদ্ধতিতে বালি টানার কাজ চলে সেখানে।
সাংসদ অর্জুন সিং জানান, রেলের তরফ তাঁকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বেআইনিভাবে এই বালি তোলার কাজ যাতে খুব দ্রুত বন্ধ করা হয়, সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন সাংসদ। এ ভাবে বালি তোলা হলে জুবিলি ব্রিজের বিপদ বাড়তে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
তৃণমূল সাংসদ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল মন্ত্রী থাকাকালীন জুবিলি ব্রিজ তৈরি করা হয়েছিল। এই অভিযোগের ব্যাপারে তিনি মমতার সঙ্গে ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন অর্জুন।

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top