News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিদ্ধিদাতা গনেশ বন্দনায় মেতে উঠেছে রাজধানী আগরতলা
Image

সিদ্ধিদাতা গনেশ বন্দনায় মেতে উঠেছে রাজধানী আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ সিদ্ধিদাতা গনেশ বন্দনায় মেতে উঠেছে রাজধানী আগরতলা শহর৷ গত দুবছর করোনা আবহের কারণে সিদ্ধিদাতা গণেশ পূজার তেমন আড়ম্ভর পরিলক্ষিত হয়নি৷ এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ ধর্মপ্রাণ মানুষ মেতে উঠেছেন গণেশ বন্দনায়৷ রাজধানী আগরতলা শহরের অলি গলিতে বিভিন্ন ক্লাব এবং ব্যবসায়ী সংস্থাগুলি গণেশ পূজায় মেতে উঠেছে৷ দৃষ্টিনন্দন পূজা মন্ডপ এবং আলোক ঝলমল হয়ে উঠেছে রাজধানী আগরতলা শহর৷ গত কয়েক বছর আগেও দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে আমাদের রাজ্যে শারদ উৎসবের সূচনা ঘটতো৷ কিন্তু এখন আরো আগে থেকেই বিশেষ করে গণেশ চতুর্থী থেকেই সিদ্ধিদাতা গণেশ পুজোর মধ্য দিয়ে রাজ্যে শারদ উৎসবের সূচনা হয়৷ বুধবার বিকেল থেকেই রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পুজো মন্ডপে ভক্ত প্রাণ মানুষের আনাগোনা পরিলক্ষিত হয়৷ এদিন সন্ধ্যায় আলোর রোশনায় ঝলমলে হয়ে উঠে গোটা আগরতলা শহর৷ অনেকেই সপরিবারে পুজো দেখতে সন্ধ্যা রাতেই বেরিয়ে পড়েন৷ বিভিন্ন মন্ডপে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়৷ পুরান মতে শিব পার্বতী পুত্র সিদ্ধিদাতা গনেশ৷ একসময় মাড়োয়ারিদের আরাধ্য দেবতা হিসাবে পুজিত হতো৷ মহারাস্ট্র, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যে গনেশ পুজোই সব থেকে বড় পার্বণ ও উৎসব৷ কিন্তু এই পুজো এখন আর মহারাষ্ট্র বা গুজরাটে সীমাবদ্ধ নেই৷ মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, রাজস্থান,  মধ্যপ্রদেশ, তামিলনাড়ু,  অন্ধ্রপ্রদেশ,  তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়ের সাথে সাথে ত্রিপুরাতে গনেশ পুজোর প্রচলন হয়েছে৷ গত কয়েকবছর ধরে এই রাজ্যেও শিব পার্বতী পুত্র সিদ্ধিদাতা, বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ  দেবতা গজানন গণেশের পুজো হচ্ছে৷ এতে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে  মেতে উঠেছে সকলে৷ উৎসব মুখর হয়ে উঠেছে আগরতলা৷ তার মধ্যে অন্যতম বৃহৎ পুজো ছিল জগন্নাথ বাড়ি রোড স্থিত গণপতী সামাজিক সংস্থার পুজো৷ দুবছরের করোনা কাল কাটিয়ে আবার যখন স্বাভাবিক হয়ে উঠছে সব৷ মুখ থুবড়ে পড়া বিদ্ধস্ত জীবন যখন আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে, তখনই ২০২২ এ দাঁড়িয়ে সিদ্ধিদাতা গনেশের আরাধনা বেড়েছে দ্বিগুন৷ বলা বাহুল্য রাস্তার মোড়ে, অলীতে গলীতে, বাড়িতে বিভিন্ন ক্লাবে, সামাজিক সংস্থাতে সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছে উৎসব মুখর বাঙ্গালী৷ এবারকার নতুন আকর্ষণ কিছু কিছু ক্লাব এবার গনেশবন্দনায় থিমভিত্তিক পুজোর আয়োজনও করেছে৷

Releated Posts

বাবা-মা নিখোঁজ, অনিশ্চিত দুই শিশুর ভবিষ্যৎ, কাকার সামান্য আয়ে চলছে জীবন

আগরতলা, ১৯ আগস্ট: বাবা-মা নিখোঁজ। ফলে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জুরি পার এডিসি ভিলেজের রায়চন্দ্রপাড়ার দুই নাবালিকা এখন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top