News Flash

  • Home
  • প্রধান খবর
  • Taslima:গর্বাচেভের সঙ্গে ছবি দিয়ে তসলিমার বার্তা :“হে বন্ধু বিদায়”, বিতর্কে সওয়াল
Image

Taslima:গর্বাচেভের সঙ্গে ছবি দিয়ে তসলিমার বার্তা :“হে বন্ধু বিদায়”, বিতর্কে সওয়াল

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : মিশায়েল গর্বাচেভ মঙ্গলবার রাতে মস্কোর একটি হাসপাতালে মারা গেছেন। বুধবার তাঁর সঙ্গে তোলা ছবি-সহ নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন লিখলেন “হে বন্ধু বিদায়!“ এই সঙ্গে, বিতর্কে তসলিমা সওয়াল করলেন গর্বাচেভের হয়ে।

তাস ও আরআইএ নোভোস্তি বার্তা সংস্থা জানিয়েছে, গর্বাচেভ দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তাঁর স্ত্রী রাইসার পাশে তাঁকে সমাহিত করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে ঢাকার মুশফিকার রহমান রুদ্র লিখেছেন, “একজন সর্বোচ্চ নেতা যে কতটা চরম বিশ্বাসঘাতক হতে পারে আর শত্রুর চর হয়ে কাজ করে সারা বিশ্বের সর্বনাশ করতে পারে – গর্ভাচেভ তার প্রকৃষ্ট প্রতিমূর্তি। এরকম মানুষ পৃথিবীতে আর যেন না জন্মায়…”।

পাল্টা তসলিমা লিখেছেন, “এসব কী বলছো? তিনি দীর্ঘ বছরের ঠান্ডা যুদ্ধের সমাপ্তি টেনেছিলেন। ওই ঠাণ্ডা যুদ্ধটি পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারতো। ওই আশঙ্কা কিন্তু ছিল। সোভিয়েতের মানুষ আর চাইছিল না স্বাধীনতাহীনতায় বেঁচে থাকা, তারা বদ্ধ ঘর থেকে খোলা হাওয়ায় যাওয়ার জন্য ছটফট করছিল। সাধারণ মানুষের স্বচ্ছলতা ছিল না, ভ্রমণের অধিকার ছিল না, বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না, এর মধ্যে ছিল মুখ খুললেই, মাথা তুললেই, কেজিবির অত্যাচার, গুলাগের মতো ভয়ঙ্কর শাস্তি। সমাজতন্ত্রের আদর্শ চমৎকার। কিন্তু সেটি সমাজে কাজে লাগানো দুরূহ, কারণ সব মানুষ এক নয়, সব মানুষ নিজের উপার্জনে অন্যের ভাগ বসানো চায় না, সবাই উদার হতে পারে না। অধিকাংশ মানুষ তাদের শ্রমের জন্য, বুদ্ধিমত্তার জন্য রিওয়ার্ড চায়। কেউ কিছুই করবে না, বসে বসে ভাতা খাবে, এও আর মেনে নিতে পারছিল না সমাজতান্ত্রিক দেশের জনগণ। যে দেয়াল নড়বড় করছিল, ঘুণে ধরেছিল যে দেয়ালে, যে দেয়ালটি আজ না হোক কাল ভাঙত, সেই দেয়ালটিকে তিনি অফিসিয়ালি ভেঙেছিলেন। এই যা।”

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top