News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাক্তন পুর কাউন্সিলারকে পিটিয়ে হাসপাতালে পাঠাল দুষ্কৃতীরা
Image

প্রাক্তন পুর কাউন্সিলারকে পিটিয়ে হাসপাতালে পাঠাল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ প্রাক্তন কাউন্সিলারকে তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা বিপদ বন্ধু ঋষি দাসকে পুলিশের সামনে প্রকাশ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ দুর্বৃত্তদের হামলায় আহত প্রাক্তন কাউন্সিলর বিপদ বন্ধুঋষি দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ 

এ ব্যাপারে আমতলী থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা তপশীল জাতি সমন্বয় সমিতি৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে গণতন্ত্র বিপন্ন৷ বিরোধীদের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতা হরণ করার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল৷ শাসক দলের দুর্বৃত্ত বাহিনী রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের হামলা বাড়িঘর ভাঙচুর সহ নানা অঘটন ঘটিয়ে চলেছে৷ 

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ তাতে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকরা নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েছেন৷ অভিযোগ,ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা তথা  প্রাক্তন মেয়র ইন কাউন্সিল বিপদ বন্ধু ঋষিদাসকে বেধরক মারধোর করে কিছু দুসৃকতি৷ আমতলি থানার পুলিশের সামনেই এই ঘটনা বলে অভিযোগ৷ অথচ পুলিশ ছিলো নির্বাক৷  বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top