News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার পাশে যত্রতত্র পশু বলি, মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান
Image

রাস্তার পাশে যত্রতত্র পশু বলি, মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান

chickenনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানয়ুারি৷৷ রাস্তার উপর মাংস বিক্রি বন্ধ করার অভিযানে নামেন জেলা প্রশাসন৷ রবিবার আগরতলা মহারাজগঞ্জ বাজার এবং লালবাহাদুর চৌমুহনী থেকে অভয়নগর ব্রিজ পর্যন্ত রাস্তার উপর যে সমস্ত মাংসের দোকান ছিল সেগুলি বাজেয়াপ্ত করা হয়৷
এদিন, পশ্চিমজেলার জেলাশাসক ডাঃ মিলিন্দ রামটেকে এবং স্বাস্থ্য সচিব এম নাগারাজুর নেতৃত্বে টাস্কফোর্স মহারাজগঞ্জ বাজার এবং লালবাহাদুর চৌমুহনী এলাকায় হানা দেয়৷ রাস্তার উপর বসে থাকা বিভিন্ন মাংসের দোকান থেকে হাঁস, মুরগি, শূকর সহ মাংস কাটার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে জেলাপ্রশাসন৷ লালবাহাদুর চৌমুহনী থেকে অভয়নগর ব্রিজ পর্যন্ত রাস্তার উপর মোট ১৭টি দোকানে হানা দেয় জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স৷ এই অভিযান সম্পর্কে জেলাশাসক জানান, সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী খোলা জায়গায় মাংস বিক্রি করা আইনত নিষিদ্ধ৷ দীর্ঘদিন এবিষয়ে নোটিশ জারি করা সত্ত্বেও খোলা জায়গায় মাংস বিক্রি করা বন্ধ হয়নি৷ বাধ্য হয়েই আজ জেলাপ্রশাসন এই অভিযানে নামে৷ তিনি আরো জানান, খোলা জায়গায় মাংসা বিক্রি করার ফলে সাধারণ মানুষের নানা অসুবিধার অভিযোগ উঠছিল৷ শুধু তাই নয়, এর ফলে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল৷ এসমস্ত কারণে আজ এই অভিযান চালানো হয়েছে বলে পশ্চিম জেলার জেলাশাসক জানিয়েছেন৷

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top