News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার করিমগঞ্জ সীমাঅ্ পরিদর্শন করে এক জনসমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

রবিবার করিমগঞ্জ সীমাঅ্ পরিদর্শন করে এক জনসমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

map of assamকরিমগঞ্জ (অসম), ০৩ জানুয়ারি, (হি.স.) : সকাল এগারোটায় শিলচরের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে হেলিকপ্টারে সোজা চলে এসেছেন করিমগঞ্জের শহর সংলগ্ন বিবদমান ভারত-বাংলা আন্তর্জাতিক ৩.৫ কিলোমিটার সীমান্ত পরিদর্শনে| তাঁর সঙ্গে রয়েছেন সারা অসম ছাত্র সংস্থার উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যসহ আসু-র এক প্রতিনিধিবর্গ| সেখান থেকে আজ বিকেলেই ফিরে সাড়ে চারটে নাগাদ গুয়াহাটিতে রাজ্য অতিথিশালা প্রেক্ষাগৃহে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| আগামীকাল সোমবার যাবেন ধুবড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে| ধুবড়ি থেকে এসে গুয়াহাটিতে অনুষ্ঠেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সেইল-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন সিং| আসু প্রতিনিধিদের সঙ্গে নিয়ে করিমগঞ্জের শহর-লাগোয়া দেওয়াপুর-সরিষার দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার সীমােঅ্র সর্বশেষ পরিস্থিতির খবর নেন তিনি| উল্লেখ্য, ওই এলাকায় কাঁটাতারের বেড়া সংস্থাপনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বহুদিন ধরে আপত্তি জানানোয় সেখানে ওই কাজ সম্পূর্ণ হয়ে উঠছে না| বিবদমান ওই সীমান্ত পরিদর্শন করার পর বাকি ৮৮.৫ কিলোমিটার সীমান্তও সরজমিনে পরিদর্শন করেছেন বলে জেলা প্রশাসনের এক শীর্ষ সূত্র জানিয়েছে| সূত্রটি জানিয়েছে, সীমান্ত এলাকা পরিদর্শনের পর বরাক উপত্যকার তিন জেলায় মোতায়েন বিএসএফ এবং করিমগঞ্জ জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ| এছাড়া, এদিন দুপুর সাড়ে বারোটায় জেলার রামকৃষ্ণনগরে বিজেপি আহূত এক সমাবেশে ভাষণও দেন সিং| এখানে জেলা বিজেপি-র পক্ষ থেকে শীঘ্র করিমগঞ্জ শহর সংলগ্ন সীমান্তে সিঙ্গল লাইন বর্ডার ফ্যাংসিঙের কাজ সম্পূর্ণ করা, মহিষাসন (দেশ বিভাজনের আগে এই রুটেই বাংলাদেশ হয়ে করিমগঞ্জ থেকে কলকাতায় যাতায়াত করা হত) থেকে বাংলাদেশ হয়ে কলকাতা ফের ট্রেন চালু করা, কাছাড় জেলার লক্ষ্মীপুর থেকে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত জলপথের কাজ ত্বরান্বিত করা ইত্যাদি দাবি সংবলিত এক স্মারকপত্র তাঁর হাতে তুলে দেওয়া হবে| এখানে উল্লেখ করা যেতে পারে, গোটা বরাক উপত্যকায় ভারত-বাংলা সীমান্তের দৈর্ঘ্য ১২৪ কিলোমিটার| এর মধ্যে কাছাড় জেলায় ৩৯ এবং করিমগঞ্জ জেলায় ৯২ কিলোমিটার| বেশিরভাগ অংশে কাঁটাতারের বেড়া সংস্থাপিত হলেও বাংলাদেশের আপত্তি ও কিছু কিছু অংশে ভৌগোলিক অসুবিধার জন্য এখনও তা হয়ে ওঠেনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top