News Flash

Image

বুধবার অসম বিধানসভার একদিবসীয় অধিবেশন, উপলক্ষ স্বাধীনতার অমৃত মহোৎসব

গুয়াহাটি, ১৬ আগস্ট (হি.স.) : আগামীকাল বুধবার অসম বিধানসভার চার ঘণ্টার এক দিবসীয় বিশেষ অধিবেশন। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে এদিন বিকেল ৩.০০টা থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত অধিবেশন চলবে, জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি।

অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি জানান, পুরনো বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে বিশেষ এই অধিবেশন। ইতিমধ্যে অধিবেশনের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। অধ্যক্ষ দৈমারি জানান, দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অমৃত মহোৎসব-এর পরিপ্রেক্ষিতে বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।

বিশেষ অধিবেশনে দেশের স্বাধীনতা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হবে। বিধায়করা দেশ তথা অসমের স্বাধীনতা সংগ্রামীদের অবদান এবং সংশ্লিষ্ট ইতিহাস সম্পৰ্কে বক্তব্য পেশ করবেন। বিশেষত বৰ্তমান ভারত এবং তদানীন্তন ভারতের ওপর আলোচনা হবে বলে জানান বিশ্বজিৎ দৈমারি।

এদিকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অমৃত মহোৎসবকে উপলক্ষ করে আগস্ট মাসের এক দিবসীয় বিশেষ অধিবেশন আহ্বান করায় অধিকাংশ বিধায়ক স্বাগত জানিয়েছেন। স্বাধীনতা-কেন্দ্রিক অধিবেশনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে ভালো বার্তা যাবে বলে মনে করেন দুর্গাদাস বড়োর মতো বিধায়করা।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top