News Flash

  • Home
  • বিদেশ
  • গাড়ি দুর্ঘটনায় এক সপ্তাহ কোমায় থেকে মৃত্যু হলিউড অভিনেত্রীর অ্যানি হেশের
Image

গাড়ি দুর্ঘটনায় এক সপ্তাহ কোমায় থেকে মৃত্যু হলিউড অভিনেত্রীর অ্যানি হেশের

লস অ্যাঞ্জেলস, ১৪ আগস্ট (হি. স. ): ব্যর্থ হল চিকিসকদের এক সপ্তাহ লড়াই । বাঁচানো গেল না হলিউড অভিনেত্রী অ্যানি হেশকে। এক সপ্তাহ কোমায় থাকার পর লস অ্যাঞ্জেলসের হাসপাতালে মৃত্যু হল ৫৩ বছরের এই অভিনেত্রীর।

আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শুক্রবার মাদক সেবন করে ক্যালিফোর্নিয়ার শহর সীমান্তে গাড়ি চালাচ্ছিলেন ‘দ্য ব্রেভ’ অভিনেত্রী। তাঁর নীল ছোট কুপার একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। তার পরই বিস্ফোরণ। আগুন জ্বলে ওঠে গাড়িতে। নিমেষে ঝলসে যান ৫৩ বছরের অ্যানি। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে গাড়ি থেকে বার করে আনা হয়। কিন্তু তত ক্ষণে অনেকটাই জ্বলে গিয়েছিল তাঁর শরীর। যে বাড়িতে দুর্ঘটনাটি ঘটে, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বাড়ির সদস্যরা। তাঁরা বলেন, অনেকটা পুড়ে গেলেও নিশ্বাস নিচ্ছিলেন অভিনেত্রী। তার পরই কোমায় চলে যান অ্যানি। এত দিনের যুদ্ধে হারই হল চিকিসকদের। মাথায় প্রবল আঘাত লেগেছিল। চিকিৎসার পরও মস্তিষ্ক সাড়া দিচ্ছিল না অ্যানির। আইনত তাঁকে মৃত ঘোষণা করে লস অ্যাঞ্জেলসের হাসপাতাল।

অভিনেত্রী অ্যানি হেশের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের উজ্জ্বল আলোটুকু হারিয়ে ফেললাম। তিনি যেমন দয়ালু, হাসিখুশি, সৎ বন্ধু ছিলেন, তেমনই ছিলেন এক জন স্নেহময়ী মা। উদাহরণ হিসাবে রেখে গেলেন কাজের প্রতি তাঁর নিষ্ঠা, এত দিনের অভিনয় জীবনের ঔজ্জ্বল্য… আর তাঁর ছেলেদের। এ সবের মধ্যেই বেঁচে থাকবেন অ্যানি।’

খুব ছোট বয়সে অভিনয়ে এসেছিলেন অ্যানি। টেলিভিশনে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে কেরিয়ার শুরু করেন। ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ (১৯৮৭- ১৯৯১) টেলিভিশন সিরিজের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। সেখানে তাঁকে দেখা গিয়েছিল দ্বৈত চরিত্রে। এ ছাড়াও ‘কোয়ান্টিকো’-তে প্রিয়ঙ্কা চোপড়ার সহ-অভিনেত্রী হিসেবেও তাঁকে দেখেছেন দর্শক। অভিনয় করেছেন অজস্র ছবিতে

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top