News Flash

  • Home
  • খেলা
  • লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট ফাইনালে  তুইকর্মা তুইসা
Image

লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট ফাইনালে  তুইকর্মা তুইসা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। ফাইনালে উঠলো তুইকর্মা তুইসা স্কুল। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে  তুইকর্মা তুইসা স্কুল ৪ উইকেটে পরাজিত করে ছামনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। তন্ময় চন্দের অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে খেলার ছাড়পত্র পায়  তুইকর্মা তুইসা স্কুল। ঘাঘরাছড়া স্কুল মাঠে এদিন ছামনু স্কুলের গড়া ৮৫ রানের জবাবে  তুইকর্মা তুইসা স্কুল ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৫ রান করে। দলের পক্ষে পাইথক ত্রিপুরা ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং শেখর ঘোষ ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৩২ রান।  তুইকর্মা তুইসা স্কুলের পক্ষে তন্ময় চন্দ (‌৩/‌১৩), সুমন দাস (‌৩/‌১৫) এবং দ্বীপজ্যোতি চক্রবর্তী (‌৩/‌১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১১.‌৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়  তুইকর্মা তুইসা স্কুল। দলের পক্ষে তরূপ দে ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, তন্ময় চন্দ ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং বিশ্বজিৎ শীল ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। ছামনু স্কুলের পক্ষে ত্রিশান বরুয়া (‌৩/‌৩৫) এবং অয়ন বরুয়া (‌৩/‌৩৭) সফল বোলার। আজ দ্বিতীয় সেমিফাইনালে মনুঘাট স্কুল খেলবে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে।‌‌‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top