News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, এনডিএ ছাড়ল জেডিইউ
Image

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, এনডিএ ছাড়ল জেডিইউ

পাটনা, ৯ আগস্ট (হি.স.): বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ, বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার।

বিজেপির সঙ্গে শেষ করলেন যাবতীয় জোট। এনডিএ ছাড়ল জেডিইউ। মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ কুমার বললেন, ‘‘দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত।’’
রাজভবনে ইস্তফা দিয়ে লালুপ্রসাদ যাদবের বাড়িতে গেলেন নীতীশ কুমার। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন তিনি।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top