News Flash

  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি এফবিআই-এর, ক্ষুব্ধ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট
Image

ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি এফবিআই-এর, ক্ষুব্ধ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ৯ আগস্ট (হি.স.): প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে অভিযান চালাল সে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ডোনাল্ড ট্রাম্প নিজেই এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তাঁর বিলাসবহুল রিসোর্ট ‘মার-এ-লাগো’-তে এই অভিযান চলানো হয় বলে জানান তিনি। ট্রাম্প ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো লড়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর সামনে আসার পরই এফবিআই-এর তদন্ত ত্বরান্বিত হয়েছে। স্থানীয় সময় সোমবার এই অভিযান চলাকালে ট্রাম্প নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অবস্থান করছিলেন।

সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সহযোগিতা করেছেন দাবি করে ট্রাম্প বিবৃতিতে লেখেন, ‘ঘোষণা না করেই আমার বাড়িতে অভিযান চালানোর প্রয়োজন ছিল না।’ ট্রাম্প আরও জানান, ‘এ ধরনের ঘটনা শুধুমাত্র তৃতীয় বিশ্বের দেশগুলিতে হয়। দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রও সেসব দেশের মধ্যে একটি হয়ে উঠেছে।’ প্রেসিডেন্সিয়াল তথ্য সংরক্ষণের কাজে নিয়োজিত মার্কিন সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভস গত ফেব্রুয়ারিতে বিচার বিভাগের কাছে ট্রাম্পের বিরুদ্ধে অফিসিয়াল নথিপত্র পরিচালনা নিয়ে তদন্তের আহ্বান জানায়। ন্যাশনাল আর্কাইভসের দাবি, মার-এ-লাগো থেকে ১৫ বক্স উদ্ধার করা হয়েছে। এগুলির মধ্যে গোপন নথি রয়েছে।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top