News Flash

Image

স্বামীর দায়ের আঘাতে গুরুতর আহত স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ আগস্ট৷৷  স্বামীর পরকীয়া স্বচক্ষে ধরা পরায় স্ত্রী উপর শারীরিক নির্যাতন করে লম্পট স্বামী৷ ঘটনার বিবরণে জানা যায় বহুদিন ধরে সংসারে অশান্তি এমনই অভিযোগ করলেন সুপ্রিয়া দেবনাথ (কাল্পনিক নাম)  নামে এক গৃহবধূ৷  রতন নগর এলাকার স্থায়ী বাসিন্দা রঞ্জু দেবনাথ৷ এক কন্যা সন্তানও রয়েছে৷  তবে সংসারে অশান্তির আগুন প্রায়ই লেগে থাকে৷ তবে রবিবার ভিন্ন এক চিত্র লক্ষ্য করা যায়৷ স্ত্রীর অবর্তমানে পরকীয়ায় লিপ্ত হয় স্বামী রঞ্জু দেবনাথ৷ কিন্তু স্ত্রী সুপ্রিয়া অপর মহিলার সাথে অসংলগ্ণ অবস্থায় দেখে ফেলে৷ তখনই স্বামী সুপ্রিয়ার উপর চড়াও হয়ে বলে কাউকে কিছু বললে খুব খারাপ হবে৷ এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দেয়৷ তখনই স্ত্রী আর সহ্য করতে না পেরে স্বামীকে বলে আমি সকলকে বলবো এমনকি থানায়ও যাবো৷ শুরু হয় উভয়ের মধ্যে বচসা৷ তখনই স্বামী স্ত্রীর উপর চড়াও হয়ে দা দিয়ে কুপ দেয় মাথায়৷ রক্তাক্ত অবস্থায়  মাটিতে লুটিয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ স্ত্রী সুপ্রিয়া বিশালগড় মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ প্রসঙ্গত, কিছুদিন পুর্বে রঞ্জু তার জন্মদাতা নাবালিকা কন্যাকেও ব্যাবহার করেছে এক বৃদ্ধ বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে৷ ওই বয়স্ক ব্যক্তি নাকি তার কন্যাকে শ্লীলতাহানি করেছে৷ গত জুলাই মাসে তার নাবালিকা কন্যাটিকে ব্যবহার করে নগদ ৫০,০০০/- টাকা হাতিয়ে নিয়েছে৷ যদিও থানায় কোন মামলা হয়নি৷ এই লম্পট যুবকের কাজই মানুষকে লুট করা৷ এবার আইনের দ্বারস্থ  হয়েছেন তার স্ত্রী সুপ্রিয়া৷ তবে এখন দেখার বিষয়  সুপ্রিয়ার লম্পট স্বামীর বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা গ্রহন করে বিশালগড় মহিলা থানা৷

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top