News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল, দুই কক্ষের অধিবেশনই মুলতুবি
Image

লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল, দুই কক্ষের অধিবেশনই মুলতুবি

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): সংসদে শান্তির বাতাবরণ ফিরছেই না। কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে শুক্রবার সংসদের উভয়কক্ষের অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়েছে। এদিন বেলা এগারোটা নাগাদ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর উভয়কক্ষেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব-সহ বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা।

ফলে লোকসভার অধিবেশন প্রথমে বেলা ১১.৩০ মিনিট ও পরে দুপুর দু”টো অবধি মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও এদিন হইচই করেন কংগ্রেস সাংসদরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার, মূল্যবৃদ্ধি ইস্যুতে স্লোগান দিতে থাকেন রাজ্যসভার সাংসদরা। তাই দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এদিন বলেছেন, সংসদের অধিবেশন চলাকালীন হোক অথবা অন্য সময় ফৌজদারি মামলায় এজেন্সির সমন এড়াতে পারেন না সাংসদরা। নাগরিক হিসেবে আইন মেনে চলা, আইন ও আইনি পদ্ধতিকে সম্মান করা আমাদের কর্তব্য।”
প্রসঙ্গত, এদিন কংগ্রেস সাংসদরা কালো পোশাক পড়ে সংসদে আসেন। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা কালো পোশাক পড়েন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top