News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিশুকন্যা পাচারকালে অমরপুরে মহিলাকে গণধোলাই
Image

শিশুকন্যা পাচারকালে অমরপুরে মহিলাকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷  গোমতি জেলার অমরপুরের বাবুসাই রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে এক শিশু কন্যাকে অপকর্মের চেষ্টা ব্যর্থ করে দিলেন স্থানীয় বাসিন্দারা৷ অভিযুক্ত পাচারকারী মহিলাকে উত্তম মধ্যম দিয়ে বীরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
রাজ্যে ও নারী পাচার কান্ড অব্যাহত রয়েছে৷গতকাল রাতে অমরপুর বীরগঞ্জ থানাধীন বাবুসাই রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে  শিশু কন্যা পাচারকাণ্ডে এক অভিযুক্তকে গ্রেফতার করলো অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ৷ অভিযুক্তের বিরুদ্ধে শিশু পাচার কাণ্ডে একটি মামলা করা হয় অমরপুর থানায়৷ সেই মোতাবেক অমিতা রিয়াং নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করেন পুলিশ৷
মঙ্গলবার অভিযুক্ত মহিলা অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক  অবস্থা বেগতিক দেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বাবু সাঁই রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে একটি শিশু কন্যাকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা ধরে ফেলে৷
 অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে বীরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ বর্তমানে  অভিযুক্ত অমরপুর মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন৷ তবে  ঘটনার দায় একেবারে অস্বীকার করেন শিশু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অমিতা রিয়াং৷
পুলিশ শিশু পাচার কাণ্ডের মূল রহস্য উন্মোচন করতে তৎপরতা অব্যাহত রেখেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top