নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ গোমতি জেলার অমরপুরের বাবুসাই রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে এক শিশু কন্যাকে অপকর্মের চেষ্টা ব্যর্থ করে দিলেন স্থানীয় বাসিন্দারা৷ অভিযুক্ত পাচারকারী মহিলাকে উত্তম মধ্যম দিয়ে বীরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
রাজ্যে ও নারী পাচার কান্ড অব্যাহত রয়েছে৷গতকাল রাতে অমরপুর বীরগঞ্জ থানাধীন বাবুসাই রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে শিশু কন্যা পাচারকাণ্ডে এক অভিযুক্তকে গ্রেফতার করলো অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ৷ অভিযুক্তের বিরুদ্ধে শিশু পাচার কাণ্ডে একটি মামলা করা হয় অমরপুর থানায়৷ সেই মোতাবেক অমিতা রিয়াং নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করেন পুলিশ৷
মঙ্গলবার অভিযুক্ত মহিলা অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক অবস্থা বেগতিক দেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বাবু সাঁই রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে একটি শিশু কন্যাকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা ধরে ফেলে৷
অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে বীরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ বর্তমানে অভিযুক্ত অমরপুর মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন৷ তবে ঘটনার দায় একেবারে অস্বীকার করেন শিশু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অমিতা রিয়াং৷
পুলিশ শিশু পাচার কাণ্ডের মূল রহস্য উন্মোচন করতে তৎপরতা অব্যাহত রেখেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷

শিশুকন্যা পাচারকালে অমরপুরে মহিলাকে গণধোলাই
Tags:
Releated Posts
জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক
কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী
আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…
জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা
আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…
বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…


















