News Flash

  • Home
  • দিনের খবর
  • Sanjay Singh:কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে : সঞ্জয় সিং
Image

Sanjay Singh:কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে : সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৫ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে বলে দাবি করলেন আম আদমি পার্টি (আপ) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিং বলেন, কেন্দ্রীয় সরকার ক্রমাগত দিল্লি সরকারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে চলেছে। এমন পরিস্থিতিতে তিনি রাজ্যসভায় বিধি ২৬৭-এর অধীনে নোটিশ দিয়েছেন এবং এই বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন।

সিং আরও বলেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আপ নেতাদের হয়রানি করছে। দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া, যিনি ১৮ লক্ষ শিশুকে মানসম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য অবিরাম কাজ করছেন, তাঁকে হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, দিল্লির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো মামলা করা হচ্ছে। দিল্লির উন্নয়ন কাজে বাধা দিতে কাজ করছে কেন্দ্রীয় সরকার।
সিং বলেন, দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের বিষয়টি সংসদে আলোচনা করা উচিত। এসব বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আসছে বিরোধীরা। সরকারের উচিত বিরোধী দলের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংসদে আলোচনা করা।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top