News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লায় ফুটবল : জয় পেয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে কলমকাই
Image

Football:কিল্লায় ফুটবল : জয় পেয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে কলমকাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। দুর্দান্ত জয় পেলেও শেষ আটের জায়গা হলো না টিম কলমকাই-এর। শুক্রবারের ম্যাচে জয় পেলো কালমকাই। ৩-২ গোলে জয়ী হয়েও কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না কলমকাই। হেরে বিদায় নিতে হচ্ছে রথোয়াকেও। রথোয়ার মতোই টিম কলমকাইকেও কিল্লায় পিত্রাকামি ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো। খেলা হচ্ছে পিত্রাকামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (‌পিত্রা কামি ক্লাব)‌। শুক্রবার মুখোমুখি হয়েছিলো দুদল। দুদলের কাছেই ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। কারন দুটি দলই আগেই ছিটকে গিয়েছিলো আসর থেকে। এদিন বিজয়ী কলমকাই দলের পক্ষে আগর জমাতিয়া দুটি এবং এলেন জমাতিয়া একটি গোল করেন। বিজিত দলের পক্ষে জন জমাতিয়া এবং পহর জমাতিয়া একটি করে গোল করেন। কলমকাই জয়লাভ করে ৩-‌২ গোলে। খেলা পরিচালনা করেন রেফারি বিজয় জমাতিয়া। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া, টুর্নামেন্টে বেশ কিছু আকর্ষনীয় পুরস্কারও প্রদান করা হবে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top