ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। ফুটবল মাঠ সংস্কারের কাজ চলছে জোর কদমে। বিশেষ করে অ্যাস্ট্রোটার্ফের কাজ। সবকিছু সময়মতো শেষ হলে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ঘরোয়া ফুটবল মরশুম। আপাতত সিদ্ধান্ত তৃতীয় ডিভিশন এবং মহিলা লিগ ফুটবল দিয়েই ঘরোয়া ফুটবল মরশুম শুরু করানো হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফে তৃতীয় ডিভিশন এবং অরুন্ধতিনগর পুলিস মাঠে মহিলা ফুটবলের আসর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এনিয়ে সোমবার ক্লাব কর্তাদের সঙ্গে সভায় মিলিত হওয়ার কথা রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের। তবে এব্যাপারে শুক্রবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন রাতে রাজ্য ফুটবল সংস্থার কর্তারা এনিয়ে বৈঠক করেন। আগস্ট মাসের শেষ দিকে রাজ্য ফুটবল সংস্থার কাছে হস্তান্তর করা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফ মাঠ। এরপরই শুরু হবে ঘরোয়া ফুটবল মরশুম। রাজ্য ফুটবল সংস্থা সূত্রে এখবর জানা গেছে।

Football:ঘরোয়া ফুটবল মরশুম সেপ্টেম্বরে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















