News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ নাইডুর, ওডিশা থেকেও এল শুভেচ্ছা বার্তা
Image

রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ নাইডুর, ওডিশা থেকেও এল শুভেচ্ছা বার্তা

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। শুক্রবার সকালে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন নাইডু, দু’জনের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে। ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে দ্রৌপদী মুর্মুর জন্য আসছে শুভেচ্ছা বার্তা। রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুক্রবারই কথা বলেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রাজ্যবাসীর পক্ষ থেকে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন নবীন পট্টনায়েক। নবীন জানিয়েছেন, তাঁর কৃতিত্বের জন্য রাজ্যবাসী খুবই গর্বিত। এদিকে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি.কিষাণ রেড্ডি নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা হয়েছে বৃহস্পতিবার। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে অনেক বেশি ব্যবধানে হারিয়েছেন দ্রৌপদী মুর্মু। আগামী ২৫ জুলাই দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top