আগরতলা, ১৯ জুলাই (হি. স.) : সারা দেশের সঙ্গে ত্রিপুরায় গতকাল অর্থাৎ ১৮ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকালে ভোট বন্দী ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপুরা থেকে দিল্লির সংসদ ভবনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আগামী ২১ শে জুলাই সংসদ ভবনে গণনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্তে।তিনি আরো জানিয়েছেন, গতকাল ত্রিপুরা বিধানসভায় মোট ষাট জন বিধায়কের মধ্যে ৫৭ জন ভোট প্রদান করেছেন। এই ৫৭ জনের ভোট আজ সকালে ব্যালট বক্সের মাধ্যমে দিল্লিতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরা বিধানসভার দুই সদস্য জরুরী কাজে রাজ্যের বাইরে অবস্থান করেন। তাই, তাঁরা দিল্লিতে সংসদ ভবনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। কারণ, তিনি দল ছেড়ে দিয়েছেন এবং তাঁর বিধায়ক পদ খারিজের বিষয়টি ঝুলে রয়েছে। তাই সম্ভবত তিনি নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বন্দী ব্যালট বক্স দিল্লি গেল
Tags:
Releated Posts
রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ
আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…
সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ
আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…
(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা
আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…
২০ জুন ত্রিপুরা সফরে আসছেন এনডিডিবি-র চেয়ারম্যান ড. মীনেশ সি. শাহ, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
আগরতলা, ১২ জুন : আগামী ২০ জুন ত্রিপুরা সফরে আসছেন ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ…


















