News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বন্দী ব্যালট বক্স দিল্লি গেল
Image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বন্দী ব্যালট বক্স দিল্লি গেল

আগরতলা, ১৯ জুলাই (হি. স.) : সারা দেশের সঙ্গে ত্রিপুরায় গতকাল অর্থাৎ ১৮ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকালে ভোট বন্দী ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপুরা থেকে দিল্লির সংসদ ভবনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আগামী ২১ শে জুলাই সংসদ ভবনে গণনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্তে।তিনি আরো জানিয়েছেন, গতকাল ত্রিপুরা বিধানসভায় মোট ষাট জন বিধায়কের মধ্যে ৫৭ জন ভোট প্রদান করেছেন। এই ৫৭ জনের ভোট আজ সকালে ব্যালট বক্সের মাধ্যমে দিল্লিতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরা বিধানসভার দুই সদস্য জরুরী কাজে রাজ্যের বাইরে অবস্থান করেন। তাই, তাঁরা দিল্লিতে সংসদ ভবনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। কারণ, তিনি দল ছেড়ে দিয়েছেন এবং তাঁর বিধায়ক পদ খারিজের বিষয়টি ঝুলে রয়েছে। তাই সম্ভবত তিনি নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top