News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদের উভয়কক্ষে হট্টগোল বিরোধীদের, দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভা মুলতুবি
Image

সংসদের উভয়কক্ষে হট্টগোল বিরোধীদের, দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভা মুলতুবি

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের দ্বিতীয় দিনও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। ফলস্বরূপ সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

সংসদের বাইরেই নয়, এদিন লোকসভা ও রাজ্যসভাতেও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, নিয়ম অনুসারে সদনের ভিতরে প্ল্যাকার্ড আনার অনুমতি নেই। বিরোধী সাংসদদের স্লোগানের কারণে হাউসের কার্যক্রম দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

একই অবস্থা দেখা যায় রাজ্যসভাতেও। মূল্যবৃদ্ধি ও অগ্নিপথ ইস্যুতে রাজ্যসভায় আলোচনার দাবি জানায় কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। কংগ্রেস, বামেরা, আম আদমি পার্টিও আলোচনার দাবি জানাতে থাকে। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এবং বিধি ৩৬৭-এর অধীনে অন্যান্য নেতাদের দেওয়া নোটিশগুলি প্রত্যাখ্যান করেছেন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top