News Flash

  • Home
  • দিনের খবর
  • নাইডুর পৌরহিত্যে রবিবার উচ্চকক্ষের নেতাদের বৈঠক, একই দিনে সর্বদলীয় বৈঠক সরকারের
Image

নাইডুর পৌরহিত্যে রবিবার উচ্চকক্ষের নেতাদের বৈঠক, একই দিনে সর্বদলীয় বৈঠক সরকারের

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু রবিবার, ১৭ জুলাই সংসদের উচ্চকক্ষের বিভিন্ন দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করবেন। একই দিনে কেন্দ্রীয় সরকারও সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আগেই এই বৈঠক আয়োজনের কথা জানান। সংসদের বাদল অধিবেশন সুষ্ঠু ভাবে চালানোর জন্য পৃথক বৈঠকের আহ্বান করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংসদের বাদল অধিবেশন আগামী ১৮ জুলাই শুরু হচ্ছে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন হবে অধিবেশনের প্রথম দিনই, অর্থাৎ ১৮ তারিখ। আগামী মাসের ৬ তারিখে উপ-রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদে এবারের অধিবেশনেই হবে সাংবিধানিক দুই পদের নির্বাচনের ভোটগণনা। সংসদের সেন্ট্রাল হলে- নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ ২৫ জুলাই। নির্বাচিত উপ-রাষ্ট্রপতি ১১ আগস্ট শপথ গ্রহণ করবেন। বাদল অধিবেশন শেষ হবে ১২ আগস্ট।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top