News Flash

Image

Biocon Bribery Case:বায়োকনের ঘুষ মামলায় জামিনের রায় সোমবার

নয়াদিল্লি, ১৫ জুলাই ( হি.স.) : শুক্রবার ফার্মা সংস্থা বায়োকন বায়োলজিক্স এবং ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-র ঘুষ কাণ্ডে চার অভিযুক্তের জামিনের আবেদনের রায়দান স্থগিতা রাখল আদালত। সিবিআইয়ের বিশেষ আদালত জয়েন্ট ড্রাগ কন্ট্রোলার এস ইশ্বর রেড্ডি, দীনেশ দুয়া, এল প্রবীণ কুমার এবং গুলজিৎ শেঠির জামিনের আবেদনের রায় আগামী সোমবার ঘোষণা করবে বলে জানিয়েছে।

সিবিআই গত ২১ জুন ভ্যাকেশন বেঞ্চের কাছে ওই সংস্থার পাঁচ অভিযুক্তের ভয়েসের নমুনা রেকর্ড করার জন্য আবেদন করেছিল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের আর এক অভিযুক্ত সহকারী ড্রাগ পরিদর্শক অনিমেশ কুমারের জামিন আবেদনের শুনানি হবে আগামী শনিবার।
গত জুন মাসে ইনসুলিন অ্যাসপার্ট ইনজেকশনের ফেজ-থ্রি ক্লিনিকাল ট্রায়ালের সময় বায়োকন সংস্থার এক কর্তা সিডিএসসিও-র জয়েন্ট ড্রাগ কন্ট্রোলার রেড্ডিকে চার লক্ষ টাকা ঘুষ দিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়েন। তবে বায়োকন বায়োলজিক্সের প্রধান কিরণ মজুমদার শ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top