News Flash

  • Home
  • প্রধান খবর
  • Smriti Irani:স্মৃতি ইরানি মাস্ক ছাড়া মেট্রোতে উঠলে বিধিভঙ্গ আর তৃণমূলের ২১ জুলাই…”, তোপ দিলীপের
Image

Smriti Irani:স্মৃতি ইরানি মাস্ক ছাড়া মেট্রোতে উঠলে বিধিভঙ্গ আর তৃণমূলের ২১ জুলাই…”, তোপ দিলীপের

কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : শুক্রবার ২১ জুলাইয়ের সমাবেশে জন সমাগম নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷

শুক্রবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর দাবি, ‘‘স্মৃতি ইরানি মাস্ক না পরে পাতাল রেলে উঠলে বিধিভঙ্গ হয়ে যাচ্ছে৷ সেখানে ২১ জুলাই লাখ লাখ লোকের ভিড় করবেন তাঁরা৷ পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন সেই কাজে৷’’ তিনি আরও দাবি করেন, ‘‘পুলিশ ফোন করে হুমকি দিচ্ছে আমাদের লোককে৷ আমাদের পঞ্চায়েত সদস্য, পুরসভার কাউন্সিলর এবং যাঁরা তৃণমূল ছেড়ে এখানে এসে কাজ করছেন, তাঁদের ধমকাচ্ছেন যোগ দিতে হবে, যেতে হবে বলে৷’’তিনি প্রশ্ন করেন, ‘‘এত বড় ভিড় করছেন কোভিড যেখানে বাড়ছে সেসময়৷ নির্বাচনের সময় চিৎকার করছিলেন কোভিডের জন্যই ভোট ঠিক হচ্ছে না৷ তার জন্য বিধিনিষেধ করা হল৷ তারা আজ গায়ের জোরে সভা করবেন, সেখানে কোভিড বিধি আর আইন ভাঙা হবে না?’’

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top