News Flash

  • Home
  • মুখ্য খবর
  • DYFI:শিল্প উন্নয়ন নিগমে কাটমানির দৌলতে বন্ধ হচ্ছে কারখানা, অভিযোগ ডিওয়াইএফআই’র
Image

DYFI:শিল্প উন্নয়ন নিগমে কাটমানির দৌলতে বন্ধ হচ্ছে কারখানা, অভিযোগ ডিওয়াইএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই৷ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা ও প্রতিশ্রুতির খেলাপ করে চলেছে বলে গুরুতর অভিযোগ করেছে ডিওয়াইএফআই৷ শুক্রবার ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং রাজ্য সভাপতি পলাশ ভৌমিক৷ সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তথ্যমন্ত্রী কিছুদিন পরপরই সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে গিয়ে যেসব তথ্য তুলে ধরার চেষ্টা করছেন তাতে যুবসমাজ রীতিমতো বিভ্রান্ত৷ মন্ত্রিসভায় চাকুরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বললেও বাস্তবে বেকারদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে না৷ বেকার যুবক যুবতীদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের বিভ্রান্তিকর বিষয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করা হয়৷ ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমে লাগামহীন দুর্নীতি চলেছে৷ এসব দুর্নীতির তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হচ্ছে৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের দায়িত্বভার একজন রাজনৈতিক নেতার হাতে তুলে দিয়ে লুটতরাজ চালানোর চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন৷ পলাশ বাবু বলেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম থেকে বেকারদের বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হতো৷ বর্তমানে শিল্প উন্নয়নগণ থেকে ঋণ প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয় শিল্প উন্নয়ন নিগমের কিছু লোকজন কাটমানি আদায় সিদ্ধহস্ত হয়ে উঠেছেন৷ কাটমানির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে প্রাণ কোম্পানির মত একটি কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেছে বলেও তিনি উল্লেখ করেন৷আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে বেকারদের কর্মসংস্থানের ইস্যুতে ডিওআইএফআই রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়৷

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top