News Flash

  • Home
  • দেশ
  • Om Birla :অধিবেশন সুষ্ঠু ভাবে চালানোই লক্ষ্য, শনিবার ওম বিড়লার পৌরহিত্য সর্বদলীয় বৈঠক
Image

Om Birla :অধিবেশন সুষ্ঠু ভাবে চালানোই লক্ষ্য, শনিবার ওম বিড়লার পৌরহিত্য সর্বদলীয় বৈঠক

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শনিবার এক সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন। সংসদের অধিবেশন সুষ্ঠু ভাবে চালানোর জন্য তিনি সব সাংসদের কাছে আবেদন জানাবেন বলেই মনে করা হচ্ছে। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুও আগামী ১৭ তারিখ উচ্চকক্ষের বিভিন্ন দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করবেন। একই দিনে কেন্দ্রীয় সরকারও সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আগেই এই বৈঠক আয়োজনের কথা জানান।

সংসদের বাদল অধিবেশন চলতি মাসের ১৮ তারিখ শুরু হবে, চলবে ১২ আগস্ট পর্যন্ত। বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে ১৬ জুলাই, শনিবার লোকসভার সাংসদদের সঙ্গে একটি বৈঠক ডেকেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ১৬ জুলাই বিকেল চারটে নাগাদ ওই বৈঠক হবে। পরবর্তী দিন অর্থাৎ ১৭ জুলাই (রবিবার) আবার রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুও উচ্চকক্ষের বিভিন্ন দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করবেন। ওই দিনই সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। বাদল অধিবেশনকে ফলপ্রসূ করতেই একাধিক বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। লোকসভা সচিবালয় সূত্রে জানানো হয়েছে, এ বারের অধিবেশন ১৮ দিন চলবে। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৬ আগস্ট। সংসদের এবারের অধিবেশনেই হবে সাংবিধানিক দুই পদের নির্বাচনের ভোটগণনা। সংসদের সেন্ট্রাল হলে- নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ ২৫ জুলাই। নির্বাচিত উপ-রাষ্ট্রপতি ১১ আগস্ট শপথ গ্রহণ করবেন। বাদল অধিবেশন শেষ হবে ১২ আগস্ট।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top