News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লায় প্রাইজমানি ফুটবলে আয়োজকপিত্রাকামিকে হারিয়ে বরাই-কোপলা জয়ী
Image

Football:কিল্লায় প্রাইজমানি ফুটবলে আয়োজকপিত্রাকামিকে হারিয়ে বরাই-কোপলা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। আয়োজক পিত্রাকামি আবারও হেরেছে। কিল্লায় আয়োজিত পিত্রাকামি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। বরাই কোপলা কামি দল আজ, বৃহস্পতিবার দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে আয়োজক পিত্রাকামি দলকে। কিল্লায় পিত্রাকামি মাঠে আয়োজিত এই জমজমাট ফুটবল টুর্নামেন্টে বরাই কোপলা কামি দল ৪-২ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। খেলার আট মিনিটের মাথায় পিত্রাকামি দলের জাগ্গু জমাতিয়ার গোলে ১-০তে লিড নিলেও ৪ মিনিট বাদেই বরাই-কোপলা কামির মনাপদ জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে খেলা এগোতে থাকলে, খেলার ২৩ ও ২৫ মিনিটের মাথায় বরাই-কোপলা কামি-র অলক জমাতিয়া ও এক্সন জমাতিয়া পরপর দুটি গোল করে দলকে ৩-১কে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে অমর জমাতিয়া আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ৪-১ হয়‌। কিন্তু শেষার্ধে খেলার ৫৩ মিনিটের মাথায় পিত্রাকামির খাতুঙ্গ জামাতিয়া একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বরাই-কোপলা কামির সঞ্জয় জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেও শেষ পর্যন্ত বরাই-কোপলা কামি ৪-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়, এবং ৩ পয়েন্ট অর্জন করে নেয়।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top