News Flash

  • Home
  • খেলা
  • Jasprit Bumrah:ফের বিশ্বব়্যাঙ্কিংয়ের শীর্ষে জসপ্রীত বুমরাহ
Image

Jasprit Bumrah:ফের বিশ্বব়্যাঙ্কিংয়ের শীর্ষে জসপ্রীত বুমরাহ

দুবাই, ১৩ জুলাই (হি.স.) : আইসিসির সদ্য প্রকাশিত এক দিনের ব়্যাঙ্কিং তালিকায় এক নম্বরের মুকুট ফিরে পেলেন জসপ্রীত বুমরাহ । তিনি সিংহাসন পুনরুদ্ধার করেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে সরিয়ে। একই সঙ্গে ভারতীয় তারকা পিছনে ফেলে দেন পাকিস্তানের শাহিন আফ্রিদিকেও।

বুমরাহ এক লাফে পাঁচ ধাঁপ উঠে এসে শীর্ষে পৌঁছে যান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বোল্টের কাছে এক নম্বর ব়্যাঙ্কিং খুইয়েছিলেন জসপ্রীত। সুতরাং, প্রায় আড়াই বছর পরে ফের হারানো সাম্রাজ্য ফিরে পেলেন ভারতীয় পেসার।

উল্লেখ্য, ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭.২ ওভার বল করে ৩টি মেডেন-সহ মাত্র ১৯ রানের বিনিময়ে মোট ৬টি উইকেট দখল করেন বুমরাহ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। বুমরাহর পেস বোলিং পার্টনার মহম্মদ শামি ওভালে ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। তিনি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে ২৩ নম্বরে চলে এসেছেন। ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় কোহলি তিনে এবং রোহিত শর্মা চার নম্বরে অবস্থান করছেন। ধাওয়ান এক ধাপ উন্নতি করে ১২ নম্বরে চলে এসেছেন। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন বাবর আজম। দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তানেরই ইমাম-উল-হক।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top