News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body:অন্ডালে কুয়ো থেকে গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার
Image

Dead Body:অন্ডালে কুয়ো থেকে গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর, ১২ জুলাই (হি. স.) : কুয়ো থেকে গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডালের কাজোড়ার চকরামবাটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সরস্বতী কুমারী (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা সরস্বতীর বিয়ে হয় চকরামবাটি কলোনির শিব মন্দির এলাকার প্রকাশ রজকের সঙ্গে। মঙ্গলবার সকালে একটি কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখা যায় সরস্বতীকে । আশপাশের বাসিন্দারা খবর দেয় দমকল ও পুলিশে। খবর পেয়ে দমকলকর্মীরা কুয়ো থেকে সরস্বতীর মৃতদেহ উদ্ধার করে। মৃতার বাপের বাড়ীর অভিযোগ,” শ্বশুর বাড়ির লোকজন সরস্বতীকে খুন করে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে।” পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top