News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Manik Sarkar:মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন টেট উত্তীর্ণ বেকাররা
Image

Manik Sarkar:মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন টেট উত্তীর্ণ বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ টেট উত্তীর্ণ বেকাররা সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা৷ 

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে টেট উত্তীর্ণ বেকাররা জানান ২০২১ সালে তারা উত্তীর্ণ হয়েছেন৷ এখনও পর্যন্ত তাদেরকে নিয়োগ করা হয়নি৷ তাতে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন৷ টেট উত্তীর্ণ প্রত্যেক চাকুরী প্রার্থীকে একই সঙ্গে নিয়োগের জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান৷ মুখ্যমন্ত্রী টেট উত্তীর্ণ বেকারদের সমস্যা সম্পর্কে বিস্তারিত ভাবে অবহিত হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন৷ 

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণ বেকাররা জানান মুখ্যমন্ত্রী তাদেরকে যে আশ্বাস দিয়েছেন তাতে তারা খুশি৷ তারা আশা ব্যক্ত করেছেন শীঘ্রই তাদের প্রত্যেককে একই সঙ্গে নিয়োগ করা হবে৷ একই সঙ্গে ট্যাট উত্তীর্ণ বেকারদের নিয়োগ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলেও জানিয়েছেন৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top