News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:সাক্ষাৎকার নিয়ে ব্যাঙ্কে চাকরির চিঠি, টাকা নিতে এসে ধৃত জালিয়াত
Image

Arrest:সাক্ষাৎকার নিয়ে ব্যাঙ্কে চাকরির চিঠি, টাকা নিতে এসে ধৃত জালিয়াত

উত্তর ২৪ পরগনা, ১১ জুলাই (হি. স.) : চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে আটকে রেখে পুলিসের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। সোমবার ওই ঘটনায় তুমুল হইচই উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর শানপুকুর এলাকায়। ধৃতকে আটক করে থানায় আনে দেগঙ্গা থানার পুলিস।

অভিযোগকারী যুবক মাফুজ মণ্ডলের দাবি, ব্যাঙ্কে রিকভারি এজেন্ট হিসেবে চাকরি দেবে বলে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল।সাক্ষাৎকারের জন্য ব্যারাকপুরে ডাকা হয়।সাক্ষাৎকারের পর একটি প্রস্তাবপত্র দেওয়া হয়। বলা হয়, দিল্লি থেকে একটি মেল আসবে। তার পর আরও ৫০ হাজার টাকা দিতে হবে। বাড়ি আসার পর আমাকে ফোন করে বলা হয় আরও ৫০ হাজার টাকা দিতে হবে। ইতিমধ্যেই আমরা জেনে যাই ওরা জালিয়াত। আজ যখন দেবব্রত টাকা নিতে আসে তখন ওকে ধরে রাখে পুলিসে খবর দিই।ধৃতের নাম দেবব্রত পান্ডা। বাড়ি নদিয়ায়। এলাকার বহু যুবকের কাছ থেকেই ওইভাবে টাকা নিয়েছে দেবব্রত। অভিযুক্তকে আটক করে জেরা করছে দেগঙ্গা থানার পুলিস।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top