News Flash

  • Home
  • খেলা
  • Rooney :ডিসি ইউনাইটেডের কোচ হচ্ছেন রুনি
Image

Rooney :ডিসি ইউনাইটেডের কোচ হচ্ছেন রুনি

ওয়াশিংটন, ১১ জুলাই (হি. স.) : আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডে নতুন ভূমিকায় ওয়েন রুনি। এবার ডিসি ইউনাইটেডের কোচ হতে চলেছেন ওয়েন রুনি।

ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ক্লাব ডার্বি কাউন্টির কোচ ছিলেন রুনি। ২০২০ সালে প্রশিক্ষক-ফুটবলার হিসাবে যোগ দেন। এক বছর খেলার পর অবসর নিয়ে শুধু কোচ হিসাবেই কাজ করছিলেন। গত মাসে রুনি ইস্তফা দেন। তার পর থেকেই তাঁকে কোচ হিসাবে চাইছিল আমেরিকার ডিসি ইউনাইটেড। আমেরিকায় গিয়ে কোচিং করানো নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন রুনি। শেষ পর্যন্ত প্রাক্তন ক্লাবের প্রস্তাব গ্রহণ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক।

রুনি নিজে এ ব্যাপারে কিছু জানাননি। সরকারি ভাবে কিছু জানায়নি আমেরিকার ক্লাবটিও। প্রাক্তন ফুটবলারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, চুক্তি না হলেও ডিসি ইউনাইটেডকে চূড়ান্ত কথা দিয়েছেন রুনি। আমেরিকার ক্লাবটির প্রস্তাব পছন্দ হয়েছে তাঁর। কয়েক দিনের মধ্যে চুক্তি সই হবে। ভিসা সংক্রান্ত কাজ শেষ হলেই রুনি ওয়াশিংটন যাবেন। ডিসি ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ চাদ অ্যাস্টনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।

চলতি মরসুমে ডিসি ইউনাইটেডের পারফরম্যান্স তেমন ভাল নয়। গত শুক্রবারই ফিলাডেলফিয়া ইউনিয়নের কাছে ৭-০ গোলে হেরেছে তারা। যা মেজর লিগ সকারের সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের নজির স্পর্শ করেছে। ক্লাব কর্তাদের আশা, রুনি কোচ হিসাবে যোগ দিলে ব্যর্থতার ছবি বদলাবে। প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২০ মরসুম পর্যন্ত ওয়াশিংটনের এই ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top