News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrest:ভাঙা কাচের বোতলের বস্তার আড়ালে লরিতে কোটি টাকার সম্পত্তি পাচার করতে গিয়ে ধৃত
Image

Arrest:ভাঙা কাচের বোতলের বস্তার আড়ালে লরিতে কোটি টাকার সম্পত্তি পাচার করতে গিয়ে ধৃত

জলপাইগুড়ি, ১১ জুলাই (হি. স.) : ভাঙা শিশি বোতলের আড়ালে পাচার হচ্ছিল বার্মা টিক। অভিযান চালিয়ে হাতেনাতে ধরল বনদফতর। গ্রেফতার ২ পাচারকারি। সোমবার সকালে বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবায় এই ঘটনা ঘটে।

খবর ছিল আগেই। সেই মোতাবেক তল্লাশি চালাচ্ছিলেন সরকারি আধিকারিকরা। কিন্তু লরিতে তাঁরা দেখেছিলেন বস্তা বস্তা ভাঙা কাচের বোতল। কিন্তু তার আড়ালেই পাচার হচ্ছিল আসল জিনিস।

রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে গোপন সূত্রে খবর আসে ৩১ নং জাতীয় সড়ক ধরে একটি ১৬ চাকার লরিতে মেঘালয় থেকে কলকাতায় পাচার করা হচ্ছে বার্মা টিক।খবর পেয়ে তাঁরা জাতীয় সড়কের দশ দড়গা এলাকায় ঘাঁটি গাড়েন। এরপর নির্দিষ্ট নম্বরের লরি এলে দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি। তল্লাশি চালাতে গিয়ে প্রথমে বনকর্মীরা দেখতে পান লরিটিতে রয়েছে প্রচুর বস্তা। তার ভিতর রয়েছে ভাঙা কাচের বোতল। প্রথম বিষয়টি ওতটা বুঝতে পারেননি বনকর্মীরা। লরিটিকে ছেড়েই দিচ্ছিলেন তাঁরা।
এরপর সঞ্জয়বাবু নির্দেশ দেন বস্তা গুলিকে নামাতে। সেগুলি নীচে নামাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। দেখতে পান ভাঙা কাচের শিশির বস্তার আড়ালে থরে থরে সাজানো রয়েছে বহুমূল্য বার্মা টিক। বার্মা থেকে আসা সেগুন কাঠ ভাঙা কাচের বোতলের আড়ালে পাচার হচ্ছিল। সঙ্গে সঙ্গে কাঠ সমেত লরি বাজেয়াপ্ত করে ড্রাইভার ও খালাসিকে গ্রেফতার করা হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক হিসেব অনুযায়ী বাজেয়াপ্ত কাঠের মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। ধৃতেরা দু’জন উত্তর প্রদেশের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে বনদফতর।

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top