News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rain:মেঘ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি পাচ্ছে দক্ষিণবঙ্গ
Image

Rain:মেঘ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি পাচ্ছে দক্ষিণবঙ্গ

কলকাতা, ১১ জুলাই (হি.স.): বর্ষার প্রভাব দেখা দিতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। বর্ষাকালে ঠিক যেমনটা হয়, কখনও মেঘ আবার কখনও রোদ, আবার কখনও বৃষ্টিও হয়। আবহাওয়ার এমনই খামখেয়ালিপনা শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতেই ফের রোদ উঠছে। রোদ-বৃষ্টির খেলায় মেতেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্র্রের খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ। মাঝেমধ্যেই রোদের আনাগোনাও হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। গত সপ্তাহে যেমন গরম ছিল, সোমবার থেকে সেই গরম উধাও। মনোরম পরিবেশ ফিরেছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিকে, উত্তরবঙ্গের পার্বত্য, ডুয়ার্স ও সমতল এলাকায় বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে টানা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Releated Posts

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top