News Flash

  • Home
  • দেশ
  • Shinzo Abe:শিনজো আবের সম্মানে ৯ জুলাই ভারতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
Image

Shinzo Abe:শিনজো আবের সম্মানে ৯ জুলাই ভারতে রাষ্ট্রীয় শোক ঘোষণা

নয়াদিল্লি, ৮ জুলাই ( হি.স.) : ‘বন্ধু’ শিনজো আবেকে হারিয়ে ‘শোকার্ত’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শনিবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করলেন মোদী। শিনজোর মৃত্যুর পর টুইটারে এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

শিনজো সম্পর্কে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধুর প্রয়াণে মর্মামত। দুঃখপ্রকাশের ভাষা নেই। বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। অসামান্য নেতা উনি। অসাধারণ প্রশাসক ছিলেন। জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’ তাঁর কথায়, ‘জাপানের সঙ্গে শোকস্তব্ধ গোটা ভারত। এই কঠিন সময়ে জাপানের ভাইবোনদের পাশে রয়েছি।’
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও টুইটারে তুলে ধরে মোদী লিখেছেন, ‘আবের সঙ্গে আমার যোগাযোগ বহু বছর ধরে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ওঁর সঙ্গে আলাপ হয়েছিল। তার পর থেকে সেই বন্ধুত্ব বজায় ছিল। অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়ে ওঁর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি আমার উপর গভীর ছাপ ফেলেছে।’ ভারত-জাপান সম্পর্ক মজবুত করতে শিনজোর অপরিসীম অবদানের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top