News Flash

  • Home
  • দেশ
  • Arrest:পান্ডবেশ্বরে পাইপ গান ও কার্তুজ সহ ধৃত ২
Image

Arrest:পান্ডবেশ্বরে পাইপ গান ও কার্তুজ সহ ধৃত ২

দুর্গাপুর, ৮ জুলাই (হি. স.) গোপনসূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে অগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল দুজন। শুক্রবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পান্ডবেশ্বরের কেন্দা ছাতাডাঙ্গা এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম সন্দীপ ভূঁইয়া ও ধীরাজ রামানি।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। ঘটনায় জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে পাণ্ডবেশ্বর থানার কেন্দা এলাকার ছাতাডাঙ্গায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে সন্দীপ ভূঁইয়া ও ধীরাজ রামানি নামে দুই যুবককে আটক করে । তাদের কাছে তল্লাশি করতেই উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top