News Flash

  • Home
  • দেশ
  • Congress:বহরমপুরে ইন্দিরা গান্ধীর মূর্তির মাথা উধাও, ঘটনাস্থলে অধীররঞ্জন চৌধুরী
Image

Congress:বহরমপুরে ইন্দিরা গান্ধীর মূর্তির মাথা উধাও, ঘটনাস্থলে অধীররঞ্জন চৌধুরী

বহরমপুর, ৮ জুলাই (হি. স.) : বহরমপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে সৈদাবাদ এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি আবক্ষ মূর্তি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা এই মূর্তি ভেঙেছে? তা এখনও জানা যায় নি। শুক্রবার ঘটনাস্থলে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মুখে কালো কাপড় বেঁধে ঘটনার প্রতিবাদ জানালেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

বহরমপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে সৈদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের সামনে ইন্দিরা গান্ধীর একটি আবক্ষ মূর্তি ভেঙে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে মূর্তি ভেঙে ফেলা হয়েছে বলে, অনুমান করছেন অনেকে। তবে কারা এর সঙ্গে যুক্ত? তা এখনও জানা যায়নি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বহরমপুর পুর এলাকার কংগ্রেস নেতা, কর্মী, সমর্থকেরা।

এদিন ঘটনাস্থলে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুখে কালো কাপড় বেঁধে ঘটনার প্রতিবাদ জানালেন কংগ্রেসের নেতা, কর্মীরা। কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার এ প্রসঙ্গে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। অনেকদিন ধরে এই মূর্তি স্কুলের গেটের সামনে ছিল। বিষয়টি তাঁরা প্রশাসনের নজরে এনেছেন।

প্রসঙ্গত, সৈদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের মূল ফটকের একদিকে ইন্দিরা গান্ধী, অন্যদিকে রাজীব গান্ধীর মূর্তি ছিল। রাজীব গান্ধীর মূর্তিটি অক্ষত থাকলেও ইন্দিরা গান্ধীর মূর্তিটির মাথা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top