News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার, আহত সহপাঠী
Image

দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার, আহত সহপাঠী

আগরতলা, ৮ জুলাই : সাত সকালেই বিষাদের ছায়া নেমে এলো ধর্মনগর শহরে। বাইক নিয়ে কম্পিউটার ক্লাস করার জন্য যাওয়ার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ছাত্রের এবং গুরুতরভাবে আহত হয়েছে অপর ছাত্র।

ঘটনা শুক্রবার সকাল ৬টায় নয়াপাড়ায় ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন রাস্তায়। ঘটনার বিবরণে জানা যায়, কদমতলা থানা এলাকার ইছাইলাল ছড়া গ্রাম থেকে দুই স্কুল পড়ুয়া যুবক সৌরভ নাথ ও মলয় নাথ টিআর০৫বি৬১০০ নম্বরের বাইকে করে ধর্মনগর শহরে কম্পিউটার ক্লাস করার জন্য আসে। জানা যায়, নয়াপাড়া এলাকায় আসতেই তারা দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে কি ভাবে এই দুর্ঘটনা ঘটে তা বলতে পারছেনা পুলিশ।

এই দুর্ঘটনার পর ধর্মনগর দমকল বাহিনীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দুই যুবককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ নাথকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর যুবক মলয় নাথ আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাখেন।  মলয়ের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বহিঃর রাজ্যে রেফার করেন।এদিকে এই ঘটনায় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ শিবু রঞ্জন দে জানিয়েছেন, আজ সকালে  ধর্মনগরে একটি বাইক দুর্ঘটনা ঘটে। এতে বাইক চালক সৌরভ নাথের মৃত্যু হয় এবং অপর এক যুবক মলয় নাথ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায় নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। সৌরভ নাথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top