হাওড়া, হাওড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল কিশোরের। ডোমজুড়ের সলপ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় এলাকার আবর্জনা নিয়মিত পরিষ্কার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে রবিবার এলাকা পরিষ্কার করতে নামেন গ্রামবাসীরাই।
গ্রামের বহু মানুষের শরীরে জ্বর সহ ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ জন। প্রতিদিনই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাও।এই নিয়ে এলাকায় আগে থেকেই ভয়ের পরিবেশ ছিল। এরই মধ্যে শনিবার রবি হাজরা (১৬) নামে এক বালকের মৃত্যু হয় । এর পর আতঙ্ক চরমে পৌঁছয়।
শনিবারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীদের দাবি, এলাকার আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না । পরিস্থিতি বেগতিক বুঝে রবিবার এলাকা পরিষ্কার করতে নামেন গ্রামবাসীরাই। জঞ্জাল ও জমা জল সাফ করেন তাঁরা। স্থানীয় এক বাসিন্দা জানালেন, এলাকায় অন্তত ৪০ জন জ্বরে ভুগছেন। সংখ্যাটা রোজ বাড়ছে।
স্থানীয় পঞ্চায়েত প্রধানের অবশ্য দাবি, এলাকাবাসী সচেতন নন। তারা যত্রতত্র ময়লা ফেলেন। বার বার অনুরোধ করা হলেও নিবৃত্ত হননি। যার জেরে জমা জলে ডেঙ্গির মশা জন্মাচ্ছে। আমরা আমাদের মত করে চেষ্টা করছি। কিন্তু স্থানীয় মানুষ কথা না শুনলে এই লড়াই জেতা অসম্ভব।

Howrah:হাওড়ায় ডেঙ্গুতে মৃত্যু কিশোরের, আবর্জনা পরিষ্কারের দাবি এলাকাবাসীর
Tags:
Releated Posts
বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের
পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…
পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…
দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির
কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…
মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী
মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…


















